বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করায় পুলিশ সদস্য নবীর হোসেন (২৫) এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ১২ নভেম্বর হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা যায়, সদর উপজেলার সুলতানশী গ্রামের মৃত আব্দুল আলীর কন্যা শোভা আক্তারকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের আমির হোসেনের পুত্র পুলিশ সদস্য নবীর হোসেন। সে শত নির্যাতন সহ্য করেও সংসার করে। ৬ নভেম্বর তার নিকট ২ লাখ টাকা যৌতুক দাবি করে। এতে শোভা অপরাগত প্রকাশ করলে তাকে মারপিট করে আসামি নবীর হোসেন চলে যায় এবং তাকে কোনোদিন ঘরে নিবেনা বলে হুমকি দেয। এতে সে নিরূপায় হয়ে আদালতে মামলা করে। প্রসঙ্গত, শোভা শহরের একটি প্রাইভেট হসপিটালে রিসিপসনিস্টের কাজ করতো। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল নবীর হোসেনের সাথে তার পরিচয়। সে প্রেমের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে তাকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে তাকে বিয়ে না করায় ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবীর হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। বিচারক মামলাটি রুজু করতে সদর থানাকে নির্দেশ দেন। তৎকালীন সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হক মামলা রুজু করেন। পরে এসআই আব্দুল মুকিত চৌধুরী তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। এরপর আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আদালতে নবীর হোসেন আদালতে হাজির হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। এরপর নবীর হোসেন পুলিশের চাকরি থেকে বরখাস্ত হয়। দীর্ঘদিন হাজতবাস করার পর শোভাকে বিয়ে করবে মর্মে বিষয়টি আপোষ হয়। এর পর শোভাকে চাপে পড়ে বিয়ে করে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই সে যৌতুকের জন্য নির্যাতন করে। বাদী পক্ষে মামলা করেন আইনজীবি মোঃ সফিক মিয়া। নবীর হোসেন সিএমপিতে কর্মরত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com