রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

আজমিরীগঞ্জে জলসুখায় বাল্য বিবাহ বন্ধে জরিমানা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪২২ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা গ্রামের আব্দুল মোহিত মিয়ার অপ্রাপ্ত বয়স্ক কন্যার বিয়ে ঠিক করেন সদর ইউনিয়নে বিরাট গ্রামের জনৈক অপ্রাপ্ত বয়স্ক ছেলের সাথে। জানাযায়, গতকাল বুধবার বিয়ের আয়োজন সম্পুর্ন করা হয়, ও বর আসা মাত্রই খবর পেয়ে কনের পিত্রালয়ে উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অমান্য করায় মেয়ের বাবাকে ৭০০০/টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান।
অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খানের এর পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে ভেঙ্গে দেয়া হয়। সেই সাথে এ অনুষ্ঠান আয়োজন করায়- জলসুখা গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার পুত্র আব্দুল মুহিত মিয়া (৫০) ও সদর ইউনিয়নে বিরাট গ্রামের মৃত তৈয়বুর আলীর পুত্র শহীদুল ইসলাম কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে তারা বাল্যবিবাহ সংঘটনে জড়িত থাকবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। অভিযানে এএস আই মহসিন এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com