বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে শিকারীর কবল থেকে ২৬টি বকপাখি উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৪১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা, বিরাট ও জলসুখা হাওরে অভিযান চালিয়ে শিকারীর কবল থেকে ২৬টি বকপাখি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বকপাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান। এর আগে ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাওরে অভিযান করেন উপজেলা প্রশাসনের লোকজন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। পরে প্রশাসনের লোকজন পাখি ধরার সরঞ্জাম ও ২৬টি বকপাখি উদ্ধার করেন। পরে পাখি ধরার সরঞ্জাম ধ্বংস এবং উদ্ধারকৃত পাখি হাওরে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী রায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com