মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হরিপুরের ডাকাত বরজু মিয়ার বিরুদ্ধে থানায় গ্রামবাসীর অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের হরিপুর ও উজিরপুর গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ বরজু মিয়ার অত্যাচারে অতিষ্ঠ। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ওই দুই গ্রামবাসীর পক্ষ থেকে শতাধিক গ্রামবাসী রেজুলেশন আকারে একটি দরখাস্ত দিয়েছেন বানিয়াচং থানায়। এতে উল্লেখ করা হয় হরিপুর গ্রামের মৃত আবিদ উল্লার পুত্র বরজু মিয়া (৪০) একজন চিহ্নিত ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে আদালতে। সে এলাকায় প্রায়ই বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। কিছুদিন আগে সে গ্রামের লোকজনকে হয়রানি করার উদ্দেশ্যে আত্মগোপনে চলে গেলে তার স্ত্রী এ বিষয়ে বানিয়াচং থানায় জিডি করে। গ্রামবাসী এ নিয়ে আতংকে ছিলো কিছুদিন। পুলিশও তাকে খোঁজে বের করতে তৎপর হয়ে উঠে। এর মধ্যে গত ২৫ অক্টোবর সে নিজেই গ্রামে ফিরে আসে। গ্রামাবাসী জানান, সে গ্রামে ফিরে এসে আবারও নতুন করে চক্রান্ত করছে গ্রামের লোকজনকে হয়রানি করার জন্য। এ বিষয়ে তাই তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com