বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে সন্ত্রাসী হামলায় হারুন মিয়া গুরুতর আহত

  • আপডেট টাইম সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৭৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে হারুন মিয়া (৫৫) নামে নিরীহ এক ব্যাক্তিকে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত দশটার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের বড়আব্দা গ্রামে। জানা যায়, বড়আব্দা সাহেব বাড়ীর (হকশাহ মৌলা) মোঃ হারুন মিয়া রাত দশটার দিকে নালমূখ বাজার হতে বাড়িতে যাওয়ার পথে চিমপার নামক স্থানে যাওয়া মাত্রই ৪/৫ জনের এক দল লোক রামদা দিয়ে হারুনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হারুনকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় হারুনকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com