বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সদর হাসপাতালের ডিসপেনসারীর বিরুদ্ধে অসদাচরনের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের নবাগত ডিসপেনসারী রিহান আহমেদের বিরুদ্ধে রোগীদের সাথে অসদাচরণসহ ওষুধ না বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রায়ই তার সাথে বাকবিতন্ডা হয়। কিন্তু এরপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। জেলার একমাত্র চিকিৎসা কেন্দ্র এই হাসপাতাল। প্রায় ১৬ লাখ মানুষ এ হাসপাতালে সেবা নিতে আসেন। শুক্রবার ব্যতীত প্রতিদিন শত শত নারী শিশুরা সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত লাইনে দাড়িয়ে টিকেট সংগ্রহ করে ডাক্তার দেখান। কিন্তু ডাক্তার ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দেন এবং বলেন, হাসপাতালের ডিসপেনসারী থেকে ওষুধ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু স্লিপ নিয়ে রিহান আহমেদের নিকট গেলে তিনি বলেন, ওষুধ নেই। আবার দুই একটি ওষুধ দিলেও তিনি অশোভন আচরণ করেন। ভদ্রঘরের অনেক নারীরা লজ্জায় কিছু বলেন না। আবার কেউ কেউ তার সাথে বাকবিতন্ডাও জড়িয়ে পড়েন। খবর নিয়ে জানা যায়, রিহান মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করতো। একই অভিযোগে তাকে হবিগঞ্জ পাঠানো হয়। কিন্তু হবিগঞ্জ এসেও একই অবস্থা। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতাল থেকে সব সময় অমিপ্লাজল, প্যারাসিটামল, সিপ্রোসিন, আয়রন, অমিডনসহ বিভিন্ন এন্টিবায়েটিক দেয়া হয়। কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় এর ভিন্ন চিত্র। রিহানের কাছে গেলেই তিনি বলেন, ওষুধ নেই। অথচ হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওষুধ দেয়া হয়। এ বিষয়ে আরএমও ডাক্তার শামীম আরা জানান, এরকম হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com