বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান আতশবাজি উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪৯৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরের একটি ভাড়া বাসায় ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমান আতশবাজি উদ্ধার করেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে পৌর শহরের ৪নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে এ আতশবাজি গুলো উদ্ধার করা হয়। হবিগঞ্জের ৫৫ বিজিবি’র সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারানের নেতৃত্বে ট্রাস্কর্ফোর্সের একটি দল মাধবপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০ হাজার ৮ শ পিস ভারতীয় আতশবাজি যার মধ্যে রয়েছে ১৮ শ প্যাকেট ভারতীয় কুবরা, তারা বাজি ১ হাজার প্যাকেট, পেরট বাজি ৮ হাজার প্যাকেট) উদ্ধার করা হয়। মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারান জানান, বিজিবি কে নিয়ে অভিযান চালিয়ে এ আতশবাজি গুলো উদ্ধার করা হয়। বিজিবি আতশবাজি গুলো কাষ্টমর্সে জমা দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com