সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ॥ স্বামী কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের লাখাইয়ে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আব্দুল্লাহ আল মাসুম (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর দুপুরে লাখাই থানার একদল পুলিশ উপজেলার জিরুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃত আব্দুল্লাহ আল মাসুম উপজেলার মানপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।
জানা যায়- ২০১৪ সালের ৫ আগস্ট আব্দুল্লাহ আল মাসুমের সাথে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় একই গ্রামের মাসুক মিয়ার মেয়ে মোছা. সাথী আক্তার ওরফে খাদিজার। বিয়ের সময় খাদিজার বাবা পিকআপ কেনার জন্য যৌতুক বাবাদ মাসুমকে ২ লাখ টাকা দেন। বিয়ের পর কয়েক বছর তাদের দাম্পত্ত্য জীবন সুখেই কাটে। এর মধ্যেই তাদের কোলজুড়ে আসে দুটি সন্তান। কিন্তু সম্প্রতি আবারও মাসুম বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য খাদিজাকে চাপ দেয়। কিন্তু এতে খাদিজা রাজি না হওয়ায় মাসুক ও তার পরিবারের লোকজন খাদিজাকে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে সামুম ও তার পরিবারের লোকজন খাদিজাকে তার দুই সন্তানসহ বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
গত ১২ জুন মাসুম, তার বাবা কুদ্দুস ও বোন আউলিয়া খাতুন খাদিজাদের বাড়িতে গিয়ে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিš’ সে টাকা দিতে রাজি না হওয়ায় তারা খাদিজা ও তার মাকে পিটিয়ে আহত করে। প্রতিবেশিরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় খাদিজা বাদি হয়ে স্বামী আব্দুল্লাহ আল মাসুম, শ্বশুর আব্দুল কুদ্দুছ ও ননদ আউলিয়া খাতুনকে আসামি করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে লাখাই থানাকে তদন্তের নির্দেশ দেন। লাখাই থানা তদন্ত শেষে বিষয়টির সত্যতা পায় এবং আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে গত ৩০ অক্টোবর দুপুরে লাখাই থানার একদল পুলিশ উপজেলার জিরুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- মামলার প্রধান আসামী অভিযুক্ত নারীর স্বামীকে আটক করে ইতোমধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com