বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

এমপি আবু জাহিরের আশু রোগমুক্তি কামনা মোস্তাক আহমেদ মিলুর বিবৃতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের বার বার নির্বাচিত সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি’র আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও প্রার্থনার আহবান জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু। এক বিবৃতিতে তিনি বলেন, করোনাকালে বিগত ৮ মাসে দিনরাত জনগণের সাথে থেকে কাজ করেছেন এমপি আবু জাহির। মানুষের মনোবল বৃদ্ধি এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন তিনি। শুধু তাই নয়, ওই সময়ে তিনি মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মাস্ক, স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। বিশেষ করে এই কঠিন পরিস্থিতিতেও আওয়ামী লীগের দলীয় কার্যক্রম অব্যাহত রেখে দলকে গতিশীল করেছেন। দলের নেতাকর্মীদেরকে মাঠে থেকে জনগনের পাশে থাকতে উৎসাহ দিয়েছেন। জাতীয় নেতৃবৃন্দদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন। করোনাকালে হবিগঞ্জের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের জন্য স্মরণ সভার আয়োজন করেছেন। এরই মাঝে সংসদের অধিবেশনে নিয়মিত উপস্থিত থেকেছেন। হবিগঞ্জবাসীর বহু কাংখিত কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাসে বলিষ্ট ভূমিকা রেখেছেন। দিনরাত জনগনের সাথে থেকে কাজ করতে থাকা অবস্থায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় এমপি আবু জাহিরের আশু রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন মোস্তাক আহমেদ মিলু। পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকেও দোয়া ও প্রার্থনা করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com