বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

করোনা প্রতিরোধে স্থাপন করা বেসিন ও ট্যাংক এখন পরিত্যক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হাত ধোয়ার বেসিন ও পানির ট্যাংক স্থাপন করেছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে এর ভিন্ন চিত্র। শহরে বেশ কয়েকটি বেসিন ও পানির ট্যাংক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলোতে অনেকেই এখন ময়লা আর্বজনা ফেলছেন। আবার অনেকগুলো এলাকায় পানির ট্যাংক আছে ঠিকই কিন্তু ভেতরে পানি নেই, আবার বেসিন আছে ঠিকই কিন্তু অকেজো। এ ছাড়া নেই হাত ধোয়ার স্যানেটাইজার। ফলে করোনা প্রতিরোধে এসব কোনো কাজেই আসছে না। সচেতনতার অভাবে জনসাধারণও ওইসব ব্যবহার করছেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। অথচ সরকার সারাদেশে জনসাধারণের স্বাস্থ্যেও ঝুঁকির কথা চিন্তা করে এসব স্থাপন করেছিল। শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টির বেশি বেসিন ও পানির ট্যাংক রয়েছে। গতকাল সোমবার সরেজমিনে শহরের শায়েস্তানগর, তিনকোনা পুকুর পাড় এলাকার প্রধান সড়ক দিয়ে শত শত মানুষ চলাচল করলেও হাত ধোয়ার বেসিন ও পানির ট্যাংক কেউ ব্যবহার করছেন না। এ বিষয়ে জনাস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির জানান, সবগুলিই মোটামুটি ব্যবহার হচ্ছে। তবে শায়েস্তানগর আর তিনকোনা পুকুরপাড় এলাকায় পানির স্বল্পতা রয়েছে। তবে শায়েস্তানগর এলাকার পানির ট্যাংকটিতে পানির ব্যবস্থা করবেন স্থানীয় কাউন্সিলর। এ ছাড়া তিনকোনা পুকুর পাড় এলাকার পানির ট্যাংকটিতে মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে আলোচনা করে পানির ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com