শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে স্বামীর বিরুদ্ধে প্রবাস ফেরত স্ত্রীর যৌতুক মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৬২০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন প্রবাস ফেরৎ স্ত্রী। বাদীর নাম আজিদা বেগম। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের আয়লাবই গ্রামের মতি মিয়া স্ত্রী এবং একই গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার মেয়ে। মামলার বিবরণে জানা যায়, বিয়ের কিছুদিন পর আজিদা বেগমকে তার স্বামী মতি মিয়া গৃহকর্মীর কাজ দিয়ে দুবাই পাঠিয়ে দেন। দুবাইয়ে ৫ বছর থেকে আজিদা বেগম দেশে চলে আসেন। দুবাই থাকার সময় সব টাকা স্বামীর নিকট প্রেরণ করেন। দেশে আসার পর তাদের দুটি কন্যা সন্তানের জন্ম হয়। ছোট মেয়ের বয়স যখন ৯ মাস তখন তার স্বামী তাকে গৃহকর্মীর কাজ দিয়ে পুনরায় জর্ডান পাঠিয়ে দেয়। সেখানে আজিদা ২ বছর থাকে এবং উপার্জিত টাকা স্বামীর কাছে প্রেরণ করে। ২ বছর পর আজিদা দেশে ফিরে আসলে তার স্বামী মতি মিয়া আবারো গৃহকর্মীর কাজ দিয়ে আজিদাকে কাতার পাঠান। সেখানে আজিদা ৩ বছর অবস্থান করে উপার্জিত টাকা স্বামীর কাছে প্রেরণ করে। ৩ বছর পর আজিদা দেশে ফিরে আসে। দুবাই, জর্ডান, কাতার ৩ দেশ মিলিয়ে প্রায় ১০ বছর আজিদা বেগম বিদেশ গৃহকর্মীর কাজ করে স্বামীকে ২৯ লাখ টাকা দেয়। কিন্তু তাতে মতি মিয়ার মন ভরে নি। দেশে ফিরে আসার পর আরো টাকা দেয়ার জন্য মতি মিয়া আজিদার উপর নির্যাতন শুরু করেন। এই নিয়ে স্বামীর সঙ্গে আজিদার পারিবারিক বিরোধ দেখা দিলে এলাকার স্থানীয় লোকজন সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে দেন।
স্থানীয়দের সিদ্ধান্তমতে স্বামীর বাড়িতে আলাদা ঘর নির্মাণ করে ২ মেয়েকে নিয়ে বসবাস করতে থাকে। তখনো স্বামী মতি মিয়া ২ লাখ টাকা দিতে আজিদা বেগমকে চাপ দিতে থাকেন। আজিদা বেগম টাকা দিতে অস্বীকার করলে গত ১০ অক্টোবর সকালে মতি মিয়া ও তার অপর স্ত্রী ছায়েদা বেগম মিলে আজিদা বেগমকে মারপিট করে আহত করে।
এ ঘটনায় আজিদা বেগম গত ১২ অক্টোবর হবিগঞ্জ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্তক্রমে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, তদন্ত করে বিজ্ঞ আদালতকে প্রতিবেদন দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com