শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গে গৃহবধু হত্যার ঘটনায় মামলা দায়ের ॥ গ্রেফতারকৃত অনিক পান্ডেকে জেল হাজতে প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫৯৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে গৃহবধু জোনাকী আক্তারকে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল নিহত জোনাকী আক্তার এর মা হেনা বেগম বাদী হয়ে অনিক পান্ডেকে প্রধান আসামী করে অজ্ঞাত আরো উল্লেখ করে এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করবেন এসআই আব্দুর রহমান।
এদিকে জোনাকী আক্তার হত্যার ঘটনাস্থল নেত্রকোনার ৯নং ওয়ার্ডের বলাইনকুয়া গ্রামের সুনিতি নন্দী এর ভাড়িটি তদন্তের স্বার্থে সিলগালা করেছে নেত্রকোনা থানা পুলিশ। গতকাল রবিবার হবিগঞ্জ সদর হাসপাতালে নিহত জোনাকী আক্তার এর মরদেহ ময়না তদন্ত শেষে তার গ্রামের বাড়ী রঘুচৌধুরীপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে আলাপকালে তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে নিহত জোনাকী আক্তার এর মা হেনা বেগম বাদী হয়ে অনিক পান্ডেসহ অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী অনীক পান্ডের কাছ থেকে গুরুত্বপুর্ন অনেক তথ্য পাওয়া গেছে। সব কিছু মাথায় রেখেই আমরা এ মামলার তদন্তকাজ চালিয়ে যাচ্ছি। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আজ আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, হবিগঞ্জের বানিয়াচঙ্গে গৃহবধুর লাশ রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় প্রেমিক অনিক পান্ডে। খবর পেয়ে লাশ উদ্ধারসহ আটক অনিককে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। শনিবার বিকালে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুকটি ব্রীজের দক্ষিন পাশে এ ঘটনাটি ঘটে। নিহত জোনাকী আক্তার (২১) উপজেলা সদরের রঘু চৌধুরী পাড়া গ্রামের আবু মিয়ার মেয়ে ও কুতুবখানী গ্রামের অপু মিয়ার স্ত্রী। আটক ঘাতক প্রেমিকের নাম অনিক পান্ডে ( ৩২)। সে একই উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মৃনাল ওরফে মানিক পান্ডের পুত্র। নিহতের মা হেনা বেগম জানান, প্রায় দেড়মাস পূর্বে স্বামী ও পুত্র সন্তানকে রেখে কন্যা সন্তানসহ জোনাকী প্রেমিক অনিক পান্ডের হাত ধরে পালিয়ে যায়। নিহতের মা হেনা বেগম জানান, সে আমার মেয়ের ও তার সন্তানদের জীবন নষ্ট করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। অনিক পান্ডে গৃহবধু জোনাকী আক্তারকে নিয়ে নেত্রকোনার ৯নং ওয়ার্ডের বলাইনকুয়া গ্রামের সুনিতি নন্দী এর ভাড়াটিয়া বাসায় থাকতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com