বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে বিজিবি’র বিরুদ্ধে বাল্লা সীমান্তে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫৪৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাল্লা বিজিবি’র সিকিউরিটি এরশাদ কর্তৃক নিরীহ এক ব্যক্তিকে পিঠিয়ে আহত করে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার প্রতিবাদে গতকাল রবিবার সকালে আসামপাড়া বাজারে মানববন্ধন করেছেন সীমান্তবাসি। গাজীপুর ইউপির বাল্লা সীমান্তের কয়েক’শ মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে সিকিউরিটি এরশাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে আবু’র উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
মুক্তিযোদ্ধা আঃ আলীসহ এলাকার লোকজন বলেন, রাতে ছোট বোনের জন্য ওষুধ কিনতে আবু বাল্লা রেল ষ্টেশনে গেলে রহস্যজনক কারনে আবুকে আটক করেন সিকিউরিটি এরশাদ। এরপর তাকে বাল্লা খেলার মাঠে নিয়ে লাঠিপেঠা শুরু করে। পরে তাকে অচেতন অবস্থায় বাল্লা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে রাতে নেয়া হয় গুইবিল ক্যাম্পে। সকালে আবুকে পাঠানো হয় চুনারুঘাট হাসপাতালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com