শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে প্রাক্তন ছাত্রদের মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে প্রাক্তন ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। ১৯৮২ ব্যাচের মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এবং ১৯৯৫ ব্যাচের মুশতাক আহমেদের পরিচালনায় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বল্পসময়ের আহ্বানে আবেগের টানে বৈরি আবহাওয়া উপেক্ষা করে ১৯৮২ থেকে ২০১৯ পর্যন্ত ২০টি ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। মতবিনিময় সভায় উপস্থিত সকলেই বক্তব্য রাখেন এবং সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গঠন করার জন্য একমত পোষণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ মাসের মধ্যে ২য় মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com