শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরের বিভিন্ন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে শহরের ৪টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে চৌধুরী বাজারের নগেন্দ্র পাল এন্ড সন্স কে ৭ হাজার টাকা, গরুর বাজার এলাকার আওয়াল পোল্ট্রি ফিড কে ৬ হাজার টাকা, বানিয়াচং রোড এলাকায় মৎস্য খাদ্যর বস্তায় ওজনে কম থাকার কারণে শ্রেয়ান পোল্ট্রি ফিডকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ গো খাদ্য বিক্রি করার দায়ে শিউলি পোল্ট্রি ফিড কে ৫ হাজার টাকাস মোট ৪টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এতে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনজিত কুমার আচার্য্য এবং হবিগঞ্জ সদর থানার একটি টিম। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com