সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

চুনারুঘাটে পলাতক ইউনিয়ন মেম্বার ছালেকসহ ৬ জন আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৬৭৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক ইউপি মেম্বারসহ ৬ জনকে আটক করেছে। বুধবার গভীর রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, এস আই হারুনুর রশীদ, আব্দুল মালিক ও এএসআই শায়েক আহমেদের নেতৃত্বে পুলিশ স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছে- উপজেলার গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও বাসুল্লা গ্রামের আঃ রহমান কনার মিয়া ছেলে ৪টি মামলার পলাতক আসামী ছালেক মিয়া (৩০), একই গ্রামের মুতালিবের পুত্র ফরিদ মিয়া (৩২), আলীনগর গ্রামের কবির মিয়া পুত্র সুহেল মিয়া (২৮), বড়াইল গ্রামের আঃ মতিনের পুত্র হেলেন মিয়া (৩০), আঃ হাসিমের পুত্র জাহির মিয়া (৩৩) ও মাসুক মিয়া (৩০)। তাদের বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী বলেন, অপরাধিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com