মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ হামের টিকাদানের বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে নবীগঞ্জ পৌরসভার মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে নবীগঞ্জ পৌরসভা মতবিনিময় করেছে। ১৮ অক্টোবর দুপুরে পৌরসভার সভাকক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ গোবিন্দ জিউ আখড়া কমিটির সভাপতি নিখিল চন্দ্র আচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌরশাখার সভাপতি ও প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর ও হবিগঞ্জ সময় সম্পাদক মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর মো. কবির মিয়া, কাউন্সিলর মো. সুন্দর আলী, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, গোবিন্দ জিউ আখড়া পূজা মণ্ডপের সভাপতি অজিত কুমার দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সহসভাপতি মৃণাল কান্তি রায় মিনু, উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর শাখার সাধারণ সম্পাদক কর্ণমনি দাশ, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক বিভু আচার্য্য, পূর্ব তিমিরপুর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নিশিকান্ত সূত্রধর, সংঘমিত্র পূজা মন্ডপের সভাপতি সাধন চন্দ্র দাশ, জয়দুর্গা যুব সংঘের সভাপতি বারীন্দ্র ধর, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দেব, প্রগতি সংঘের সভাপতি সমর দাশ, সন্যাসসংঘ পূজা মণ্ডপের সভাপতি টিটু দেব নাথ, সাধারণ সম্পাদক তপন দাশ, সাবেক মেম্বার রসময় শীল, সুবোধ দাশ, ভজন সরকার, সুবিনয় দাশ, পান্ডব দেব, রবীন্দ্র দাশ সেলাই প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, গৌতম পুরকায়স্থ, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ সহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য যা যা করণীয় পৌরসভার পক্ষ থেকে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি এ ব্যাপারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সুশীল সমাজ সর্বোপরি বিভিন্ন পূজা মণ্ডপের পূজারীবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভাশেষে তিনি পৌরসভার পক্ষ থেকে অন্যান্য সহযোগিতার পাশাপাশি পৌরসভার প্রতিটি পূজামণ্ডপের কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com