বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে শিশু ইতি হত্যার দুই বছরেও রহস্য উদ্ঘাটন না হওয়ায় রাস্তায় নেমেছে এলাকাবাসী

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৬০৪ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৬ বছরের শিশু ইতি হত্যার দুই বছর অতিবাহিত হলেও এখনো কোন আসামী ধরা পড়েনি। কিংবা হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। দিন যতই যাচ্ছে সুষ্ঠ বিচারের আশায় হতাশ হচ্ছে ইতির পরিবার। তাই শিশু ইতি হত্যার দ্রুত বিচার দাবিতে রাস্তায় নেমেছে এলাকাবাসী এবং সন্তান হত্যার বিচারের দাবীতে ছটপটি বিক্রেতা শহিদ মিয়াও নির্বাক। স্থানীয় সূত্রে জানা যায়- ২০১৮ সালের ২৬ জুলাই সকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বিরামচর গ্রামে সাহেববাড়ী মসজিদের পাশে একটি ধান ক্ষেত থেকে শিশু ইতি আক্তারের বস্তাবন্দি লাশ উদ্ধার করে করা হয়। এর আগে ২৫ জুলাই সকালে মসজিদে মক্তব পড়তে গিয়ে আর বাড়ি ফিরেনি সে। এলাকাবাসী একাধিকবার শিশু ইতি হত্যার বিচার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজার মোড়ে ইতি হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, ব্যবসায়ী নেতা আতাউর রহমান মাসুক, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, সমাজকর্মী শফি কাইয়ূম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমূখ।
বক্তারা শিশু ইতি হত্যার তদন্তকারী পুলিশ সংস্থা পিবিআইকে উদ্দেশ্য করে বলেন- আগামী এক সপ্তাহের মধ্যে কোন আসামী কিংবা হত্যার রহস্য উদ্ঘাটন করতে না পারলে সপ্তাহের প্রতি শনিবার মানববন্ধন করা হবে এবং পিবিআইর তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেও তদন্তের দাবী জানানো হবে। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়- শিশু ইতি হত্যা মামলাটি পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তারাই বলতে পারবে মামলাটি কি অবস্থা রয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর শরীফ রেজাউল করিম বলেন- ইতি হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে কাজ করছে। ইতিমধ্যে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আশাকরি শীঘ্রই বের হয়ে আসবে হত্যার কারণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com