বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর ন্যাপের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় ন্যাপের প্রাথমিক সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার বেলা ১২টায় শায়েস্তাগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ও ন্যাপ নেতা ডাঃ অনুকূল দাশের দাউদ নগর বাজারস্থ চেম্বারে বর্ষিয়ান ন্যাপ নেতা ডাঃ এম.এ ওয়াদুদ এঁর সভাপতিত্বে এক মতবিনিয়ম সভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৪ অক্টোবর ২০২০ ইং শনিবার পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর ন্যাপের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আগামী ৩১ অক্টোবর ২০২০ ইং শনিবার শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর ন্যাপের সম্মেলন অনুষ্টিত হবে। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর ন্যাপের সম্মেলন উপলক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ন্যাপের সাধারন সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী, তরুন ন্যাপ নেত্রী তাহমিনা গাজী, শায়েস্তাগঞ্জ উপজেলা ন্যাপের সদস্য সচিব ডাঃ অনুকূল দাশ, উপজেলা ন্যাপের যুগ্ম আহ্বায়ক এটিএম নূরুল হক মাস্টার, পৌর ন্যাপের আহ্বায়ক আব্দুল আলী মাস্টার, নুরুল ইসলাম তালুকদার, বাচ্চু মিয়া, বিশ্বজিৎ দাশ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com