বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে টমটম ও অটোরিক্সা চুরি

  • আপডেট টাইম শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটম ও অটোরিকশা চুরি হয়েছে। তবে চোরাইকৃত টমটমটি হবিগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসের সামনে রেখে ব্যাটারি নিয়ে যায় চোরের দল। এ ঘটনা নিয়ে শহরে চোর আতংক বিরাজ করছে। জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে উমেদনগর এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যায় চোর। অপরদিকে আজমিরীঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের এবং বর্তমানে শায়েস্তানগর গাউছিয়া মসজিদ সংলগ্ন বাগান বাড়ির বাসিন্দা ফুল মিয়ার পুত্র টমটম মালিক তাউছ মিয়ার একটি টমটম গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার বাসার সামন থেকে কে বা কারা নিয়ে যায়। গতকাল শুক্রবার অনেক খোঁজাখুজির পর সদর হাসপাতালে পরিত্যাক্ত অবস্থায় টমটমটি পাওয়া যায়। তবে চোরের দল টমটমের ৬টি ব্যাটারি নিয়ে গেছে। যার মূল্য ৫০ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com