মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ডাঃ হরিপদ রায়কে ফারিয়ার উদ্যোগে নাগরিক সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৬৫৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গল বিএমএ এর সভাপতি ডাঃ হরিপদ রায় করোনাকালে সার্বক্ষনিক চিকিৎসা সেবা অভ্যাহত রাখায় ও বিভিন্ন উদ্যোগ গ্রহন করায় ড. শহিদল্লাহ এওয়ার্ডসহ বিভিন্ন সংগঠন থেকে তাকে সম্মাননা লাভ করেন। তাঁর এই প্রাপ্তিকে স্বাগত জানিয়ে বুধবার সন্ধায় শ্রীমঙ্গল গ্র্যান্ড তাজে ফারিয়া শ্রীমঙ্গল শাখার উদ্যোগে আয়োজন করা হয় নাগরিক সংবর্ধনার। ফারিয়া শ্রীমঙ্গল এর সভাপতি দেবব্রত দত্ত হাবুলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, ফারিয়ার সদস্য সাইফুল ইসলাম রাজু ও সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল আলম।
ডা: হরিপদ রায় সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পদ থেকে অবসর নিয়ে শ্রীমঙ্গলে নিজের বাসা থেকে এলাকার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। গত মার্চ মাসে দেশে করোনার প্রার্দুভাব শুরু হওয়ার পর থেকে তিনি নিজে সার্বক্ষনিক চিকিৎসার সেবা প্রদানের পাশাপাশি বিএমএ সদস্যদের নিয়ে গঠন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য সেবা মনিটরিংসেল। যার মাধ্যমে করোনার প্রার্দুভাবে সরকারী চিকিৎসকদের সাথে বে-সরকারী ও অবসর প্রাপ্ত চিকিৎসকরাও কাজ করে যাচ্ছেন। একই সাথে ডা: হরিপদ রায় লক ডাউনের সময় বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে অসুস্থ রোগীদের চিকিৎসা সেবাসহ বিনামুল্যে ঔষধও দেন। শুধু ঔষধ ও চিকিৎসা সেবা নয়, করোনা দূর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়াতে তিনি নিজস্ব ফান্ড থেকে ও বিএম এর ফান্ড থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও অর্থ দান করেন। পাশাপাশি শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সহায়তার কর্মসূচীতেও তিনি নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com