বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিপুল পরিমাণ অতিথি পাখিসহ ৪ জন আটক \ ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া বাজার থেকে বিপুল পরিমাণ অতিথি পাখিসহ ৪ পাখি শিকারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯।
গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজেষ্ট্রেট সুমাইয়া মমিন আটককৃতদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলো, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র ছায়েদ মিয়া, তার সহোদর সাজ্জাদ মিয়া, পূর্ব দেবপাড়া গ্রামের সমছু মিয়ার পুত্র কাওছার মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের পুত্র নজরুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গলের একটি টিম অভিযান পরিচালনা করে দেবপাড়া বাজার এলাকা থেকে ৪ শিকারীকে গ্রেফতার করা হয়। এ সময় বক, বালি হাঁস, ওয়াকসহ বিপুল পরিমাণ অতিথি পাখি উদ্ধার করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে পাখি অবমুক্ত করা হয়।
র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান- পাখি শিকারীরা হাওর থেকে এ সকল অতিথি পাখি শিকার করে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ে আসে। তারপর বিভিন্ন গাড়ী থামিয়ে ক্রেতারা এই পাখি কিনে নিয়ে যায়। এরফলে আমরা অভিযান পরিচালনা করি এবং ৪ জনকে আটক করতে সক্ষম হই। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com