রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে অপহৃত কিশোরী উদ্ধার ॥ অপহারণকারী আটক

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে অপহরণের এক সপ্তাহ পর কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বাহুবল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধুপুর চা বাগানের বাসিন্দা বিমল রবি দাশের বাড়ি থেকে অপহৃতা কিশোরী (১৪) কে উদ্ধার করে। একই সাথে অপহরণে অভিযুক্ত বিমল রবি দাশকে আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে দুইজনের মাঝে প্রেমের সম্পর্ক চলে আসছে। এক পর্যায়ে কিশোরীকে পাওয়া যায়নি। এ ঘটনায় কিশোরীর পিতা বাহুবল থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক ও উদ্ধার করে।
বাহুবল থানার ওসি কামরুজ্জামান বলেন, মামলার প্রেক্ষিতে বিমলকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীকে আদালতে প্রেরণ করলে আদালত তার জবানবন্দি রেখে তার অভিভাবকের জিম্মায় দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com