বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের নারীকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের এক নারীকে (৩০) কাজ দেয়ার নামে ঢাকা নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অবশেষে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন ওই নারী। গুরুত্বর অসুস্থ অবস্থায় শুক্রবার (৯ অক্টোবর) সকালে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের শিকার নারী মাধবপুর উপজেলার শ্রীধল গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী। তিনি চার সন্তানের জননী। ধর্ষণের শিকার নারী জানান, বাসায় কাজ দেয়ার (বুয়া) কথা বলে মাসখানেক আগে ওই নারীকে একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের জনৈক ব্যক্তি ঢাকা নিয়ে যায়। সেখানে নেয়ার পর ওই নারীর প্রতি কুনজর পড়ে ওই ব্যক্তির। তার স্ত্রী বাসায় না থাকার সুযোগে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। লজ্জায় ওই নারী বিষয়টি কাউকে বলেন নি। এরপরও আরও কয়েকবার তাকে ধর্ষণ করে। বুধবার রাতে কৌশলে ওই নারী ঢাকা থেকে পালিয়ে মাধবপুর চলে আসেন। পরে তিনি বিষয়টি স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও মাধবপুর থানার ওসিকে বিষয়টি জানালে তারা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। শুক্রবার সকালে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জিয়াউর রহমান বলেন, ‘ওই নারীর শরিরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের বিষয়টি নিশ্চিতের জন্য শনিবার তার ডাক্তারি পরিক্ষা হবে।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ‘ঘটনাটি ঘটেছে ঢাকায়। সুষ্ট তদন্তের স্বার্থে আমি তাকে পরামর্শ দিয়েছি হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com