বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের দাউদনগর রেল গেইটটি ঝুঁকিপূর্ণ

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর সিলেটের বড় জংশন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন। প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনসহ বিভিন্ন লোকাল ট্রেন এই জংশন দিয়ে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করছে। গুরুত্বপূর্ণ এই জংশনের দাউদনগর রেল গেইটটি খুবই ঝুঁকিপূর্ণ। গেইটম্যানের অবহেলার কারণে যেকোনো সময় মারাত্মক ধরণের দূর্ঘটনা। রেল লাইনের উপর প্রতিদিন হাটবাজার বসে। ট্রেন আসার সাথে সাথে তারা সটকে পড়ে। আবার যাবার পর আবারও বসে। অভিযোগ রয়েছে গেইট ম্যানকে ম্যানেজ করেই তারা এসব করছে। গতকাল শুক্রবার বিকাল ৩টা ৮ মিনিটে সিলেটগামী পাহাড়িকা ও ঢাকাগামী জয়ন্ত্রিকা একই সময়ে এসে শায়েস্তাগঞ্জ জংশনে অবস্থান করে। এ সময় দেখা যায়, গেইটম্যান নেই। পরে দ্রুত গেইটম্যান এসে গেইট নামিয়ে দেয়। এতে অল্পের জন্য বেশ কয়েকটি যানবাহন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। এরকম ঘটনা নিত্যদিনের। স্থানীয়রা বলছেন, এরকম যদি প্রতিদিন হয় তবে ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসি। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান, রেল লাইনের ওপর দোকান কিংবা বাজার বসা নিষেধ। আমি অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com