মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের কামড়াপুরে দুর্বৃত্তদের হামলায় নিরাপত্তাহীনতায় কলেজ ছাত্রীর পরিবার

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার কামড়াপুরে দুর্বৃত্তদের হামলায় নিরাপত্তাহীনতায় ভুগছে কলেজ ছাত্রী ও তার পরিবার। এ বিষয়ে সদর থানায় জিডি করেছে। জানা যায়, শহরের কামড়াপুর এলাকার এক কলেজ ছাত্রীকে প্রেম নিবেদনের নামে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার দুবাই প্রবাসী আব্দুল্লাহ বিন ইমরান। সে প্রবাসে থেকেও ওই ছাত্রী ও তার মাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখায়। সম্প্রতি সে দেশে এসে ওই ছাত্রীকে হুমকি দিলে গত ৩ সেপ্টেম্বর সদর থানায় জিডি করা হয়। কিন্তু এরপরই সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং গত মঙ্গলবার ওই ছাত্রীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীদের কবল থেকে মা-মেয়ে পালিয়ে আত্মরক্ষা করলেও তারা ওই ছাত্রীর ঘরে থাকা আসবাবপত্র ভাংুচর করে এবং স্বর্ণাংলকারসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com