মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে আরও সহশ্রাধিক ভাতার কার্ড বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় পইল, লস্করপুর, রাজিউড়া এবং গোপায়া ইউনিয়নে আরও ১ হাজার ২৫৯ জনের মাঝে সরকারি ভাতার কার্ড বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল বৃহস্পতিবার তিনি লস্করপুর ও পইল ইউনিয়নে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৫৯২ জন বয়স্ক, বিধবা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে ভাতার কার্ড বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন রুবেল। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মঈনুল হক আরিফ, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরোসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান।
এর আগের দিন গত বুধবার রাজিউড়া ও গোপায়া ইউনিয়নে কার্ড বিতরণ করেছিলেন ৬৬৭ জনের মাঝে। উপকারভোগীদের মাঝে প্রতি বছরে বয়স্ক ও বিধবা ৬ হাজার করে এবং প্রতিবন্ধীরা এক বছরে পাবেন ৯ হাজার ৭৫০ টাকা করে। সারা জীবন তারা এই ভাতা পাবেন।
ভাতার কার্ড বিতরণের পৃথক অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, একজন অস্বচ্ছল মানুষ সরকারি ভাতার টাকা পরিকল্পনা অনুযায়ী খরচ করলে সারা বছর সুন্দরভাবে চলতে পারবেন। উপকারভোগীরা যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেয় টাকা আত্মীয়-স্বজনের হাতে তুলে না দেয় সেজন্য তিনি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com