বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সারাদেশের ধর্ষকদের ফাঁসির দাবিতে হবিগঞ্জে বাউল শিল্পীদের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জসহ সারাদেশে নারী ধর্ষকদের ফাঁসির দাবিতে বাউল শিল্পীদের মানববন্ধন হয়েছে। হবিগঞ্জ বাউল সাংস্কৃতিক ফোরামের সভাপতি আতাউর রহমান সেলিম সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাউল কল্যাণ ফেডারেশনের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, কন্ঠ শিল্পী আশিকুর রহমান আশিক, মৃনাল কান্তি, বাউল শিল্পী মজনু শাহ, প্রাণ কৃষ্ণ, বিন্দু, টেনু মিয়া, বাউল মুজিবুর ভান্ডারী, লাবনী, বিচ্ছেদী শারমিনসহ সংগঠনের শতাধিক শিল্পী।
এই শিল্পী নেতৃবৃন্দ বলেন, ‘সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে মহিলাকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনসহ দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। দেশে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে নারীরা আজ ঘরে বাইরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষনকারীরা দেশ ও জাতির শত্রু। তাই ধর্ষনকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানান। এছাড়াও ধর্ষনকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড আইনের দাবি জানান বিক্ষোভকারীরা।’ তারা বলেন, প্রয়োজন হলে আইন সংশোধন করে হলেও ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হলেই কেবল ধর্ষণ বন্ধ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com