বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জি কে গউছের নাকে সফল অস্ত্রোপচার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছের নাকে সফল অস্ত্রোপচার হয়েছে। গতকাল বুধবার বেলা ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। তার ছেলে সদ্য লন্ডন ফেরত ব্যারিষ্টার আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যারিষ্টার প্রিতম জানান- ২০১৫ সালে একটি মিথ্যা মামলায় হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন আলহাজ্ব জি কে গউছ। তিনি বন্দি থাকা অবস্থায় ১৮ জুলাই কারা অভ্যান্তরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ করে নিজ কক্ষে ফেরার পথে এক কয়েদি দ্বারা ছুরিকাঘাত প্রাপ্ত হন। এ সময় তিনি উপুর হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এতে তিনি নাকে আঘাত পান। ওই সময় থেকে তিনি নাকের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করলে তিনি ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। বুধবার বেলা ২টার দিকে প্রফেসর ডাঃ কামরুল হাসান তরফদার, প্রফেসর ডাঃ আবু ইউসুফ ফকির ও প্রফেসর ডাঃ নাজমুল ইসলাম ঢাকার একটি হাসপাতালে জি কে গউছের সফল অস্ত্রোপচার করেন।
এ ব্যাপারে জি কে গউছের পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জবাসীর দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন তার বড় ছেলে ব্যারিষ্টার মঞ্জুরুল কিবরিয়া প্রিতম ও ছোট ছেলে প্রকৌশলী আলহাজ্ব মাজহারুল কিবরিয়া পুলক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com