বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

তেঘরিয়া ইউনিয়নে সরকারি সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে ৬০০ অস্বচ্ছল পরিবারে ১০ কেজি করে সরকারি চাউল বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার সকাল এগারোটায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিনি এই সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এমএ মোতালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেন ও সাধারণ সম্পাদক উত্তম রায়সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির বলেন, শুধু তেঘরিয়া ইউনিয়নই নয়; করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে অসংখ্যবার সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। ব্যক্তিগতপক্ষ থেকেও সাধ্য অনুযায়ী আমি আপনাদের পাশে থেকেছি। এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com