সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইউপি সদস্য রজব আলীর জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আল্লাহ এবং শায়েখ আব্দুর রহমান দীঘলবাগীকে নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্যকারীকে সমর্থনের অভিযোগে গ্রেফতারকৃত গোপায়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার জাবেদ হাসান ওরফে রজব আলীর জামিন না মঞ্জুর হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন এই না মঞ্জুর করেন।
বুধবার মেম্বার জাবেদ হাসান ওরফে রজব আলীর পে জামিনে আবেদন করেন তার নিযুক্তিয় আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম। শুনানীতে তার পক্ষে আরও অংশ নেন এডভোকেট হাবিবুর রহমান খান, এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান অনেক আইনজীবী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন পিপি এডভোকেট সিরাজুল হক চৌধুরী। এর পর বাদী আবু বক্কর সিদ্দিকীর আইনজীবী এডভোকেট শাহ ফখরুজ্জামান শুনানীতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানীতে আরও অংশ নেন এডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতু, এডভোকেট সুলতান মাহমু, এডভোকেট শেখ সামছুল হক ও এডভোকেট তারেক। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুরের আদেশ দেন।
আলোচিত এই মামলার প্রধান দুই আসামী হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আফজল মিয়ার ছেলে আলমগীর আলম (৩২) ও তার সৎভাই জেলা হিজবুত তাওহিদ সভাপতি জাহাঙ্গীর আলমকে গত ৮ আগস্ট মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিদ থানার শহীদ নগর থেকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। ২৪ সেপ্টেম্বর আদালত ওই দুই আসামীর বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে এই দুই আসামীদের ইন্দনদাতা হিসাবে গোপায়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার রজব আলীকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে ইসলামী সংগ্রাম পরিষদ বিভিন্ন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও পুলিশ আসামীদেরকে গ্রেফতার করায় সেই কর্মসূচি স্থগিত হয়। তবে হিজবুত তাওহিদ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবীতে ইসলামী সংগ্রাম পরিষদ স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com