বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পাহাড়পুরে আগুণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তার দাবি জানালো কৃষক লীগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের পাহাড়পুরে আগুনে পুড়ে যাওয়া ৩৯টি ব্যবসা প্রতিষ্ঠান মালিকের অধকাংশই এলাকার কৃষক। অনেকেরই সর্বস্ব ছিল দোকানগুলোতে। স্ত্রী-সন্তান নিয়ে তারা আজ পথে বসার উপক্রম। তাই মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদেরকে সহজ শর্তে সরকারি ঋণের ব্যবস্থা করে দেয়া উচিত। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মরণাপন্ন হতে স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে হবিগঞ্জ জেলা কৃষক লীগ। গতকাল বুধবার আগুনে ক্ষতিগ্রস্ত পাহাড়পুর বাজার পরিদর্শনের সময় ব্যবসায়ীদের শান্তনা দিতে গিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় এ অনুরোধ জানান জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবীর রেজা। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের নেত্রী। তাঁর কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তথ্য পৌঁছাতে পাড়লে অবশ্যই সহায়তা আসবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক শেখ মহিবুল হাসান তালুকদার কাউছার, সহ প্রচার সম্পাদক মোঃ হারুন মিয়া, দৌলতপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, বদলপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নিরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক শ্রীবাশ তালুকদার, রঞ্জিত দাস, ব্যবসায়ী নেতা পরাণ তালুকদার, কবিন্দ্র চৌধুরী, পলাশ তালুকদার, হবি দাস, বিশ্ব দাস, গোপাল দাস, জ্যোতিন্দ্র বৈষ্ণব, রাতুল তালুকদার, দুলাল দাশসহ ব্যবসায়ী ও স্থানীয় কৃষক লীগের শতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com