শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আশরাফুল ইসলামের ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আশরাফুল ইসলাম (শের আলম) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে মোঃ আশরাফুল ইসলাম স্ট্রোক করেন। মঙ্গলবার তিনি হবিগঞ্জ পৌর বাসস্ট্যান্ডে অবস্থিত তার ব্যবসায়িক প্রতিষ্ঠান অনন্যা হোটেলে দায়িত্ব পালনকালে হঠাৎ জ্ঞান হারান। এরপর তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়। ওইখানে তার অবস্থার আরো অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় যাবার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা শিশুসহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ি লাখাই উপজেলার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সহস্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। জানাজায় বক্তব্য রাখেন, লাখাই উপজেলার চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই কামাল, ব্রাহ্মণডোরা ইউনিয়ন চেয়ারম্যান আদিল হোসাইল জজ মিয়া, মরহুমের ভাই এডভোকেট সুমায়েলসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মোঃ আশরাফুল ইসলাম শাহজীবাজার পিডিবি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৌলানা নূরুল ইসলামের ছেলে। এছাড়াও তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে লাখাই উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। একই সাথে তিনি দৈনিক প্রভাকর পত্রিকার বিশেষ প্রতিনিধিও দায়িত্ব পালন করেছেন। এদিকে দৈনিক প্রভাকরের সাবেক বিশেষ প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সম্পাদক আব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সহিবুর রহমান ও বার্তা সম্পাদক মোঃ আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পত্রিকায় বিবৃতি দেন। বিবৃতিতে মোঃ আশরাফুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com