মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে আদিবাসি স্কুল ছাত্রী ধর্ষণ মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আদিবাসী স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছে চুনারুঘাট নালুয়া চা বাগানের খোকন ভৌমিক (২৫) ও বিশ্বজিৎ ভৌমিক (২৪)। গত ২০ সেপ্টেম্বর চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ ও ধর্ষিতার পরিবার সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় কুলাউড়া থেকে নালুয়া চা বাগানে তার বাবার বাড়িতে আসে ওই ছাত্রী। ঘটনার দিনে বিকেলে খোকন তাকে হোম ওয়ার্ক করানোর কথা বলে ঘরে নিয়ে যায়। বাড়িতে লোকজন না থাকায় খোকন তার বন্ধু বিশ্বজিৎ এর সহযোগিতায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষিতা স্কুলছাত্রী লোকলজ্জা ও ভয়ে বিষয়টি গোপন রাখে। পরে সে অসুস্থ হয়ে পড়লে তার বড় বোনকে ধর্ষণের বিষয়টি খুলে বলে। ১৮ সেপ্টেম্বর তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বলেন, ধর্ষণের দায়ে দুজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com