সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান ॥ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার শহরের বাজার গুলোতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। গত (২১ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দাউদ নগর বাজারের রোডে অনিক ট্রেডার্সকে সারের মূল্য তালিকা না থাকায় ৩ হাজার, মেয়াদদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করায় মেসার্স কৃষি ট্রেডার্সকে ৭ হাজার, মহাদেব মিষ্টান্ন ভান্ডারকে মিষ্টির প্যাকেট এর ওজন ৩৩০ গ্রাম হওয়ায় ২ হাজার টাকা এবং স্টেশন রোডের বিমল পাল স্টোরকে মূল্য তালিকায় পিয়াজের মুল্য ঠিকমত না থাকায় ২ হাজার টাকা সহ মোট ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা দেবানন্দ সিনহা পেয়াজের বাজার ও চালের বাজার বাজার মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় অভিযানে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার মাহমুদ তরুণ ও একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com