সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে সুবিধা বঞ্চিত ৬০ নারীকে সেলাই প্রশিক্ষণ

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সুবিধাবঞ্চিত ৬০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা প্রত্যেকেই জেলার হাওরাঞ্চল খ্যাত বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার দরিদ্র পরিবারের সদস্য। হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ) এর আওতায় ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ দেয়া হয়। রোববার প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিলিপ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার। রবিদাস ফলিয়ার সভাপতিত্বে ও হারুন অর রশিদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, বানিয়াচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও কর্মসংস্থান ব্যাংকের হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল হান্নান চৌধুরী। এতে বক্তৃতা করেন প্রকল্পের কো-অর্ডিনেটর আইরিন আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com