রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাটে সেগুন কাঠসহ পাচারকারী আটক

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৭ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার অলিপুর এলাকা থেকে ৮০ ঘনফুট সেগুন কাঠসহ এক পাচারকারী নাছির উদ্দিন (৩৫)কে আটক করেছে বনবিভাগ। আটককৃত পাচারকারী চুনরুঘাট উপজেলার নোয়াবাদ গ্রামের আইন উল্লার পুত্র নাছির উদ্দিন (৩৫)।
বনবিভাগ সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট সহকারী বন সংরক্ষক কার্যালয় ও শয়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের বনকর্মী সৈয়দ মোফাজ্জল আলী, নজরুল ইসলাম ও আবু মিয়ার নেতৃত্বে বনবিভাগের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের আলিপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠসহ কুখ্যাত গাছ চোর নাসিরকে আটক করে।
এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক নাছিরের বিরুদ্ধে একাধিক বন মামলা রয়েছে বলেও জানান কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com