মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের কুর্শি নবজাগরণ ক্রিকেট ক্লাবের ২০ বছর পূর্তি উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুর্শি নবজাগরণ ক্রিকেট ক্লাবের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার বিকেলে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ঝাকজমকপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এর পূর্বে একটি আনন্দ র‌্যালী বিভিন্ন স্থান প্রদক্ষিণ করা করে।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ কেক কেটে অনুষ্টানের শুভ সুচনা করেন। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কুর্শী বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সরওয়ার শিকদার এর সভাপতিতে ও নবজাগরন ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক তুহিন আহমদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুলহক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মূছা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা অনর উদ্দিন, চৌধুরী জাহিদ, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন খান, নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমদ চৌধুরী, ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমীন খান, গ্রামের বিশিষ্ট মুরুব্বি ইয়াওর চৌধুরী, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী, নিয়ামুল করিম অপু, আওয়ামী বঙ্গবন্ধু পরিষদের নেতা ভানুলাল দাশ, পৌর যুবলীগ নেতা জাবেদ আহমদ, মোঃ আলী সহক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন নবজাগরন ক্রিকেট ক্লাবের অধিনায়ক গোলাম রানা চৌধুরী পাপ্পু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com