বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মিরপুরে মসজিদে দুর্বৃত্তের হামলায় ইমাম আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৬ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও সুন্নিয়া জামে মসজিদের ইমাম আব্দুল আহাদ (২৭) হামলায় আহত হয়েছেন। গতকাল বুধবার মাগরিবের নামাজের পরপরই এই ঘটনাটি ঘটে।
মুসল্লীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে প্রথমে হাসপাতালের রেজিষ্টারে ইমাম সাহেবকে রোড এক্সিডেন্ট দেখিয়ে ভর্তি করা হয়েছে। এ বিষয়টি সাংবাদিকদের নজরে পড়লে কর্তব্যরত ডাক্তারকে দিয়ে এসল্ট খাতায় লিপিবদ্ধ করা হয়। এসময় হাসপাতাল ইমার্জেন্সি ওয়ার্ডে মুসল্লী ও প্রতিপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। আহত ইমাম আব্দুল আহাদ বাহুবল উপজেলার ডুবাঐ গ্রামের ফটিক মিয়ার পুত্র। সূত্র মতে ওই গ্রামের আবিদ আলীর পুত্র অভি মসজিদের ভিতরে ঢুকে ইমাম আব্দুল আহাদের উপরর হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com