শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘনায় উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নারায়নখলা এলাকায় সোমবার বিকালে পাজারোজীপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যশোহর বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে। গুরুতর আহত নওরিন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ সময় রাস্তা বন্ধ হয়ে দু’পাশে শত শত গাড়ী আটকা পড়ে। মাধবপুর থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাস্তায় পড়ে থাকা ট্রাক ও পাজারোজীপ অবসাধারন করে যান চলাচল স্বাভাবিক করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নারায়নখলা এলাকায় ঢাকা থেকে সিলেটগামী পাজারোজীপ (ঢাকা মেট্রো ঘ ১১-২০১৫) ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক ঢাকা মেট্রো ট ১৮-১১৩৫ এর সঙ্গে মুখো মুখি সংঘর্ষ হয়। এতে পাজারোজীপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই যশোহর বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম রাশেল (৩৪) অজ্ঞাত (৩২) যুবক নিহত হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রাকিবুল হাসানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে মূমূর্ষ অবস্থায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল (৩৬) ও ঢাকার তালতলার আখিঁ আক্তার (২৩) ও একই এলাকার বাবুল মিয়ার মেয়ে নওরিন আক্তার (২৪) কে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল ও আখি আক্তারকে মৃত ঘোষনা করেন। নওরিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক জানান-লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com