মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং আইডিয়েল কলেজ এর আজীবন সদস্যপদ পেলেন আহমদ জুলকার নাইন

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৯৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আইডিয়েল কলেজ এর আজীবন সদস্য পদ পেলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ২নং হাবেলী রাজবাড়ীর আহমদ জুলকার নাইন (আহমদ রাজা)। গতকাল কলেজের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ২ নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া আনুষ্ঠানিকভাবে তাকে কলেজের আজীবন সদস্য পদ প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনসুর আলম ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ লুৎফুর রহমান, পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ ফুল মিয়া। এ সময় কলেজের সার্বিক উন্নয়নের জন্য আহমদ জুলকার নাইন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দারুজ্জামান খান ধন মিয়া’র হাতে নগদ দু’লাখ টাকা প্রদান করেন এবং ভবিষ্যতেও কলেজের সার্বিক উন্নয়নে যথা সম্ভব সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com