মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ ॥ বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। নবগটিত কমিঠির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন। ৩সেপ্টেম্বর দুপুরে বানিয়াচং বড়বাজার এলাকায় মিছিল সমাবেশ অনুষ্টিত হয়েছে।
১ সেপ্টেম্বর রাতে আকস্মিকভাবে কেন্দ্রিয় ছাত্রদলের নির্দেশে হবিগঞ্জ জেলা ছাত্রদল স্বাক্ষরিত ২১সদস্য বিশিস্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনার পরপরই ছাত্রদলের যোগ্য, ত্যাগী ও নিবেদিত কর্মীরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে রাজপথে শ্রম ও সময় দিয়ে যারা দলকে উজ্জীবিত রাখছিলেন সেই সমস্ত নেতাকর্মীদেরকে বাদ দিয়ে কেন্দ্রিয় বিএনপি‘র সদস্য ও সৌদি আরব বিএনপি‘র সভাপতি আহমদ আলী মুকিব আব্দুল্লা আত্মীয় স্বজন ও পকেটের মানুষ দিয়ে কমিটি করিয়েছেন।
এ ব্যাপারে কমিটির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন জানান, অগনতান্ত্রিক অবৈধ কমিটি মানিনা। সাবেক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক জহির লস্কর জানান, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিগত কমিটির আহবায়ক পুনরায় আহবায়ক হতে পারবেন না। এক্ষেত্রে গঠিত কমিটি গঠনতন্ত্র বিরোধী অগনতান্ত্রিক অবৈধ। সৌদি প্রবাসীর কালো টাকায় এধরনের কমিটি গঠন করা অন্যায়।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান আহমেদ ও সাধারন সম্পাদক রুবেল চৌধুরীর মোবাইলে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com