শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শ্রীমঙ্গলে নিখোঁজের ১৩ ঘণ্টা পর চা-বাগান থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগান থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৬ টায় লাখাইছড়া চা বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এর আগে শনিবার বিকেলে সে নিখোঁজ হয়। এই কলেজ শিক্ষার্থীর নাম স্বাক্ষর দেব (১৮)। সে উপজেলার ইছবপুর এলাকার বাসিন্দা। তার বাবা কল্যান দেব উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। শনিবার রাতে স্বাক্ষরের বাবা কল্যান দেব জানিয়েছিলেন, শনিবার বিকেলে স্বাক্ষর দেব তার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিলো। সে বাসা থেকে বিকেল সাড়ে ৪ টার দিকে বের হয়। কিছুক্ষণ পর ৫,টার দিকে তার মা তার ফোন নাম্বারে কল করলে অন্য একজন ফোন রিসিভি করে। স্বাক্ষর কোথায় বললে অপর পাশ থেকে ‘স্বাক্ষর কে? স্বাক্ষর নামে কেউ নাই’ বলে ফোন রেখে দেয়।’ এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। এদিকে পরিবারের লোকেরা স্বাক্ষরকে না পেয়ে পাড়া প্রতিবেশীদের নিয়ে সারারাত ধরে উপজেলার বিভিন্ন জায়গায় খোজখবর করে। রাত ১১টার দিকে স্বাক্ষরের বাবা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেন শ্রীমঙ্গল থানায়। সন্ধ্যা ৭টার দিকে ও রাত সাড়ে ১১ টার দিকে দুই বার তার ব্যবহৃত মুঠোফোন ট্রেকিং করা হয়। একবার তাকে ভানুগাছ রোডে ও অন্যবার ষাড়ের গজ এর দিকে দেখানো হয়। পুলিশ ও এলাকাবাসী তাতে তন্ন তন্ন করে খুঁজেছে ঐ এলাকাগুলোতে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, নিহত স্বাক্ষর দেব গতকাল শনিবার বিকেল হতে নিখোঁজ ছিলো। পুলিশসহ স্থানীয় লোকজন শনিবার বিকেল থেকে সারা রাত অনেক খোজাঁখোজি করার পরও তাকে পাওয়া যায়নি। আমরা রাতে অনেক চেষ্টা করেছি তাকে খুঁজে বের করার। রোববার ভোর সকালে লাখাইছড়া চা বাগানে শ্রমিকরা একটি পড়ে থাকতে দেখে আমাদের ফোন দিলে আমরা ঘটনাস্থলে যাই। এখন এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি বলা যাচ্ছে না। মৌলভীবাজার থেকে পিবিআই ও সিলেট থেকে সিআইডির স্পেশাল টিম ঘটনাটির আলামত সংগ্রহ করছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। রহস্য শীঘ্রই উন্মোচন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com