শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রমিক নেতা কিম্মত আলীর মৃত্যৃতে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শোক

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সদস্য মোঃ কিম্মত আলী গতকাল সোমবার রাত ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়াস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ২টায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সদস্য মোঃ কিম্মত আলীর অকাল মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। সংবাদপত্রের প্রদত্ত এক বিবৃতিতে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী বলেন-মরহুম কিম্মত আলী ছিলেন সংগঠনের একজন নিবেদিত কর্মী। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাবা আদায়ের আন্দোলনে তিনি আমাদের সাথে সব সময় অংশ গ্রহন করেছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে তার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com