বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ পুলিশকে নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এর আগে স্থানীয় পত্রিকায় এসব অবৈধ স্থাপনা নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ হলে প্রশাসন গতকাল উচ্ছেদ অভিযানে নামে। উল্লেখ্য গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ হবিগঞ্জ শহরের কামড়াপুর থেকে পোদ্দারবাড়ি বাইপাস এবং শায়েস্তানগর প্রধান সড়ক ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের বিভিন্ন স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলবে। এর আগেও উচ্ছেদ করা হয় কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও ভূমিখেকোরা টিন দিয়ে ছাপটাসহ তাবু টানিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছে। আর এসব স্থাপনায় অবৈধ বিদ্যুত সংযোগও রয়েছে। আবার রাতের আধারে এসব স্থাপনা থেকে টমটম চার্জ দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয় নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসন ফের অভিযান চালায়। এ ব্যাপারে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, খোঁজ খবর নিয়ে এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে আবারও অভিযান চলবে। নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ জানান, হবিগঞ্জ থেকে শুরু করে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পর্যন্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com