বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ড্রেজার জব্দ ॥ আটক ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের অদুরে অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান। জানা যায়, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামের মধ্যে ছোট ছোট ড্রেজার মেশিন দিয়ে এলাকায় প্রভাবশালী লোক ও স্থানীয় নেতারা মিলে সরকারী জায়গা থেকে বালু উত্তোলন করে ৮/১০ ফুটে বিক্রি করে আসছেন। খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে অভিযানে পরিচালনা করে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের কাজে লিপ্ত থাকায় বানিয়াচংয়ের মন্দুরী গ্রামের মোঃ নাগর উল্লাহ’র পুত্র নজরুল ইসলামকে (৪০) হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় জরিত থাকায় নজরুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বালুমাটি উত্তোলনে ব্যবহৃত ০৩টি ড্রেজার মেশিন ও ৫ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খান মতিউর রহমান খান বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com