বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ শহরে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান ॥ আটক ৮টি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অবৈধ টমটম ধরতে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার কর্মচারি ও হবিগঞ্জ টমটম শ্রমিক কল্যাণ পরিষদের সদস্যরা অভিযান চালান। অভিযানকালে ৮টি অবৈধ অর্থাৎ নম্বরপ্লেট বিহীন টমটম আটক করা হয়। টমটম এর নম্বরপ্লেট জালিয়াতিসহ নম্বরবিহীন টমটমও রয়েছে। হবিগঞ্জ পৌরসভা ও শ্রমিক কল্যাণ পরিষদ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ পৌরসভার অনুমতি ১২শ টমটমের বিপরীতে এক শ্রেণির অর্থলোভী টমটম মালিকরা জালিয়াতির আশ্রয় নিয়ে ভূয়া নম্বর প্লেট বানিয়ে শহরে টমটম চালাচ্ছেন। অবৈধ টমটম মালিকের মঝে রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানান পেশার লোকজনও রয়েছেন। গতকাল প্রথম দিনের অভিযানেই এম এ রাজা নামের এক ব্যক্তির টমটম রয়েছে। শ্রমিক পরিষদ ও পৌর কর্মচারিরা জানিয়েছেন ১৪ নং প্লেটের টমটমটি অন্য আরেকজনের। তিনি আসল নম্বর প্লেটের মতো দেখতে। তিনি সারাদিন বিভিন্ন স্থানে তদবির করার পরও তার গাড়ি ছাড়াতে পারেননি। জানা যায়, শহরে অবৈধ টমটম চলাচল বেড়ে যাওয়ার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে জনদূর্ভোগ বেড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com