মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের জগদীশপুর গ্রামে অবসর প্রাপ্ত পুলিশ সদস্যের বাড়ীতে গতকাল শনিবার ভোররাতে ডাকাতি সংঘটিত। ডাকাতের গুলির দু’জন আহত হয়েছে। নগদ ২০ হাজার টাকা, ল্যাপটপ, মোবাইলসহ অর্ধ লক্ষাধিক টাকার মালা-মাল লুট।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের ইলিয়াছ আলীর বাড়ীতে শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ১২/১৪জনের একদল সশস্ত্র ডাকাতদল তার ভাই আব্দুল হামিদের ঘরে ডুকে অস্ত্রে মুখে সবাইকে বেধেঁ নগদ ২০হাজার টাকা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এসময় পাশের ঘরে ইলিয়াছ আলীসহ পরিবারের লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এসময় ডাকাতের ছুরা গুলিতে আব্দুল আজিজের ছেলে শাহিন মিয়া (৩২) গুরুতর আহত হয়। আহত অবস্থায় শাহিন মিয়াকে ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আব্দুল হামিদ থানায় বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।