বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে মানবতার বাজার তাসনুভা শামীম ফাউন্ডেশনের পিকনিক

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৩৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২২ আগষ্ট শনিবার মানবতার বাজার তাসনুভা শামীম ফাউন্ডেশন এর অর্থায়নে মোয়াজ বিন জাবাল (রাঃ) তাহফিজুল কোরআন মাদ্রাসায় একটি ছাগলের কোরবানির মাংস দিয়ে ছাত্রদের মাঝে পিকনিক এর আয়োজন করা হয়। সাধারণত এই ছাত্ররা অন্যান্যদের মতো খেলাধুলা, আনন্দ, পিকনিক করার সুযোগ খুব একটা পায় না। তাদেরকে অন্যরকম একটা দিন উপহার দিয়ে তাদের মুখে হাসি ফুটানোই ছিলো মানবতার বাজার তাসনুভা শামীম ফাউন্ডেশন কতৃক আয়োজিত পিকনিক এর মূল উদ্দেশ্য। মাদ্রাসার অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফয়জুর রহমান, মুরুব্বি ফারুক প্রমূখ। তাছাড়া তাসনুভা শামীম ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ ফয়জুল হক, সহ-সাধারন সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আলী, কোষাধ্যক্ষ শেখ জামাল, সদস্য (লিগ্যাল এডভাইজার) এডঃ সেলিম আহমেদ, লোকমান আহমেদ, ফাউন্ডেশন এর সদস্যরা সদস্যদের নিয়ে রান্নার কাজ শেষ করে ছাত্রদের নিয়ে মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন, সকল ছাত্রদের নিয়ে দুপুরের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কাজটি সুন্দরভাবে সম্পন্ন করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাগর আহমেদ শামীম, সভাপতি রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী, সহ-সভাপতি পংকজ কান্তি পল্লব ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন রাজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com