বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে সামাজিক সংগঠনের উদ্যোগে চারাগাছ রোপন

  • আপডেট টাইম শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৪১৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানকে সামনে রেখে সবুজ বনায়নের লক্ষ্যে লাখাইয়ে ১নং লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ৩শ ফলজ ও বনজ চারাগাছ রোপন করা হয়েছে। গত বৃহস্পতিবার ১ নং লাখাই ইউনিয়নের বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। বৃক্ষরোপন কার্যক্রমে সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর দেলোয়ার হোসেন, মোঃ রইস উদ্দিন, পরিষদের সভাপতি গোলাম রাব্বানী শাকির, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি গোলাম রাব্বানী শাকির জানান, বর্ষার পানি কমে গেলে সংগঠনের পক্ষে আরো ১ হাজার গাছ লাগানো হবে। পুরো ইউনিয়নের প্রতিটি গ্রামকে বনায়নের মাধ্যমে ভিন্নমাত্রায় পৌঁছানোর আশা ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com